এয়ারপডস ম্যাক্স উন্মোচন করলো অ্যাপল

৯ ডিসেম্বর, ২০২০ ০৩:১০  
দীর্ঘ কয়েক মাসের নানা আলোচনা-গুজব শেষে অবশেষে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কোনো জাঁকজমক আয়োজন ছাড়াই প্রথম ওভার-ইয়ার হেডফোন উন্মোচন করেছে অ্যাপল। এতে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি), সিরির হ্যান্ডস-ফ্রি অ্যাক্সেস এবং অ্যাপল ডিজাইনের বিদ্যমান সকল এলিমেন্ট। দাম নির্ধারণ করা হয়েছে ৫৪৯ ডলার। অ্যাপল জানিয়েছে, দামি এই হোডফোনটি অসাধারণ অডিও অভিজ্ঞতা দেবে। রয়েছে শক্তিশালী এইচ১ চিপ, অত্যাধুনিক সফটওয়্যার যা ডিভাইসটিকে অনন্য করে তুলেছে। এক চার্জে সর্বোচ্চ ২০ ঘন্টা পর্যন্ত চলবে এয়ারপডস ম্যাক্স, এমনই দাবি করেছে অ্যাপল। হেডফোনটির সাথে একটি স্মার্ট কেইসও রয়েছে, যা হেডফোনটি যখন ব্যবহার হবে না তখন এর ব্যাটারি সাশ্রয় করবে। ডিবিটেক/বিএমটি